| ক্রমিক | নোটিশ | বডি | প্রকাশের সময় | ডাউনলোড |
|---|---|---|---|---|
| 1 | মহেশখালী কলেজের RFID পোর্টাল ব্যবহার করে শিক্ষার্থীরা যে কাজগুলো সহজে সম্পন্ন করতে পারবেন | আপনার দেওয়া তথ্যটি অত্যন্ত সহায়ক। মহেশখালী কলেজের RFID পোর্টাল ব্যবহার করে শিক্ষার্থীরা যে কাজগুলো সহজে সম্পন্ন করতে পারবেন, তার একটি সংক্ষিপ্ত তালিকা নিচে দেওয়া হলো: RFID পোর্টাল থেকে যা যা করা সম্ভব: নতুন আইডি কার্ডের আবেদন: যারা নতুন ভর্তি হয়েছেন তারা কার্ডের জন্য এখান থেকে আবেদন করতে পারেন। কার্ড রি-ইস্যু: আইডি কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে পুনরায় কার্ড পাওয়ার জন্য আবেদন। তথ্য আপডেট: ডিজিটাল আইডি কার্ডে কোনো ভুল থাকলে তা সংশোধনের অনুরোধ। স্ট্যাটাস চেক: আপনার কার্ডটি বর্তমানে কোন অবস্থায় আছে (তৈরি হচ্ছে নাকি বিতরণের জন্য প্রস্তুত) তা যাচাই করা। প্রয়োজনীয় লিঙ্ক: মহেশখালী কলেজ RFID পোর্টাল পরামর্শ: পোর্টালে লগইন করার সময় আপনার রোল নম্বর বা ভর্তি ফরম নম্বর এবং প্রয়োজনীয় তথ্য হাতের কাছে রাখুন। কোনো কারিগরি সমস্যায় পড়লে কলেজের আইটি বিভাগ বা অফিস সহকারীকে অবহিত করা বুদ্ধিমানের কাজ হবে। | 11-05-2026 10:45:16 PM |
|
| 2 | এইচএসসি পরীক্ষা-২০২৫ এর সম্মিলিত আসন বিন্যাস | এইচএসসি পরীক্ষা-২০২৫ এর সম্মিলিত আসন বিন্যাস কেন্দ্রঃ মহেশখালী-১ (২৩২) ভেন্যুঃ মহেশখালী কলেজ | 25-06-2025 12:33:50 AM |
|
| 3 | NTRCA তে অত্র কলেজের শূণ্য পদে শিক্ষক চাহিদা প্রেরণ। | NTRCA তে অত্র কলেজের শূণ্য পদে শিক্ষক চাহিদা প্রেরণ করা হয়েছে। বাংলা, জুলজি, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণয়ন, ল্যাকচারার পদে নিয়োগ দেওয়ার জন্য উক্ত চাহিদা প্রেরণ করা হয়েছে। এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ল্যাব সহকারী পদের জন্য চাহিদা প্রেরণ করা হয়েছে। | 23-06-2025 06:25:33 PM |
|
| 4 | একাদশ শ্রেণীর বর্ষ সমাপনী পরীক্ষা-২০২৫ এর (সংশোধিত) সময়-সূচী। | অনিবার্য কারণে একাদশ শ্রেণির বর্ষ সমাপনী পরীক্ষার সময়সূচিতে আংশিক পরিবর্তন করা হয়েছে। | 23-06-2025 06:18:13 PM |
|
| 5 | ২০২৫ সালের এইচ.এস.সি পরীক্ষার্থীদের এডমিট কার্ড বিতরণ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি | মহেশখালী কলেজ হতে ২০২৫ সালের এইচ.এস.সি (নিয়মিত ও অনিয়মিত) পরীক্ষার্থীদের এডমিট কার্ড নিচের সূচী মোতাবেক বিতরণ করা হবে। ছাত্র/ছাত্রীরা স্ব-শরীরে উপস্থিত হয়ে অফিস চলাকালীন সময়ে এডমিট কার্ড সংগ্রহের নির্দেশ দেওয়া হলো। অন্যথায় যে কোন জটিলতার জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। | 22-06-2025 04:00:47 PM |
|
| 6 | বিদায় অনুষ্ঠান সম্পর্কিত | অত্র কলেজ হতে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক এইচ.এস.সি পরীক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ১৯/০৬/২০২৫ইং বৃহস্পতিবার সকাল ১০.০০ টায় কলেজ মিলনায়তনে বিদায় অনুষ্ঠান এবং ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কৃতি ছাত্র/ছাত্রীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হলো। | 15-06-2025 06:42:55 PM |
|
| 7 | একাদশ শ্রেণি বর্ষ সমাপনী পরীক্ষা-২০২৫ সংক্রান্ত বিজ্ঞপ্তী | মহেশখালী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ১৭/০৬/২০২৫ইং অনুষ্টিতব্য বর্ষ সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। অন্যথায়, দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ করা হবে না। তাই সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হলো। | 02-06-2025 10:11:43 PM |
|
| 8 | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের স্থগিত পরীক্ষার সময়সূচি | গত ৩০/০৫/২০২৫ইং তারিখের স্থগিত মহেশখালী কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আগামী ০৩/০৬/২০২৫ইং তারিখ রোজ- মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। ব্যবসায় শিক্ষা বিভাগের এইচএসসি-২০২৫ এর পরীক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হল। | 02-06-2025 01:02:45 AM |
|
| 9 | মহেশখালী কলেজের ডাইনামিক ওয়েবসাইট উদ্বোধন | মহেশখালী কলেজের নতুন ডাইনামিক ওয়েবসাইট উদ্বোধন হয়েছে। কলেজের সকল তথ্য ও খবরাখবর আজ থেকে এই ওয়েব সাইটে প্রচার ও সংরক্ষণ রাখা হবে। | 31-05-2025 10:01:10 AM |
| Online in 5 minutes | 0 |
| Today | 36 |
| Current Month | 295 |
| Current Year | 3585 |
| Total Visitors | 8457 |